মূল খবরে যান

শিরোনাম
● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

কক্সসবাজার সদর হাসপাতালের আরএমও হিসেবে নিয়োগ পেলেন ডাঃ নোবেল বড়ুয়া

শেয়ার করুন

কক্সবাজার সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের কিউরেটর ডাঃ নোবেল কুমার বড়ুয়া। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রঙ্গাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়।

ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পরে জানিয়েছেন, কক্সবাজারের সন্তান হিসেবে কক্সবাজারবাসীর সেবা করাই তার প্রধান লক্ষ। কক্সবাজার সদর হাসপাতালের আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ চিকীৎসাসেবা নিশ্চিত করাবেন বলে তিনি অঙ্গীকার করেন।

ডাঃ নোবেল বড়ুয়া কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে সমভ্রান্ত বড়ুয়া পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৮ সালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসএস ও ২০০০ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ডাঃ নোবেল বড়ুয়া ২০০৭ সালে চট্টগ্রামে ইউএসটিসি থেকে এমবিবিএস পাস করে ২০১০ সালে সরকারী চাকুরীতে যোগদেন, ২০১৪ থেকে তিনি কক্সবাজার মেডিকেল কলেজের প্রধান কিউরেটর হিসবে কর্মরত আছেন।

শেয়ার করুন