১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারের ৫ উপজেলায় সেনা ও ৩ উপজেলায় নৌবাহিনী নেমেছে

শাহেদ মিজান: করোনা রোধে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করতে কক্সবাজারে মাঠে নেমেছে সেনাবাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুর ১টা থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচ উপজেলায় সেনাবাহিনী ও তিন উপজেলা নৌবাহিনী টহলে নেমেছে। এরমধ্যে নয়টি সেনাবাহিনী দল এবং পাঁচটি নৌ দল থাকবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, করোনা রোধে জনসাধারণে চলাচল নিয়ন্ত্রণ করতে সারাদেশের মতো কক্সবাজারে পাঁচ উপজেলায় সেনাবাহিনী টহল নামানো হয়েছে এবং উপকূলীয় তিন উপজেলায় নৌবাহিনীর টহল নামানো হয়েছে। আট উপজেলার মধ্যে কক্সবাজার সদর, রামু, উখিয়া, পেকুয়া ও চকরিয়া টহল দিবে সেনাবাহিনী এবং উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে টহলে নেমেছে নৌবাহিনী।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, করোনা রোধে সরকার হার্ডলাইনে রয়েছে। সাধারণ মানুষকে ঘর বের না হতে ইতোমধ্যে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের চলাচলের নিয়ন্ত্রণ শতভাগ নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী ও নৌবাহিনী দল নামানো হয়েছে। টহলরহ সেনবাহিনী ও নৌবাহিনী গণজমায়েত রোধ করতে নিয়ন্ত্রণের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক বলেন, করোনা নিয়ে সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ি থেকে হবেন না। দরিদ্র পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং টাকা বাড়ি পৌঁছে দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।