৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজারের ৩ পাচারকারী ১২ হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় আটক

লোহাগাড়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার রামুর ঈদগাঁও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী পাচার করার সময় লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যালয়েট উদ্ধার করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার ঈদাগাঁও ভিলেজার পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে সামশুল আলম (৪৫), জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও রফিক আহমদের স্ত্রী ছালেহা বেগম(৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম, এসআই আব্দুল হক ও এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্নবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখি মাইক্রোবাস থামিয়ে তল্লাসী চালিয়ে মহিলাসহ ৩ জনকে ১২ হাজার পিস ইয়াবা ট্যারয়েটসহ আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, ১২ হাজার পিস ইয়াবাসসহ তিন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তাদেরকে শনিবার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।