২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২ | ৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

কক্সবাজারের সন্তান আ ফ ম ওয়াহীদুর রহমান হজ্বের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার মনোনীত

সৌদি আরবে এবারের হজ্বেও ‘খুতবাতুল আরাফার’ (হজ্বের খুতবার) বাংলা
অনুবাদক ও ভাষ্যকার হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজারের সন্তান আ ফ ম ওয়াহীদুর রহমান।

আ ফ ম ওয়াহীদুর রহমান
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পূর্ব‌ বোমাঙখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম
মাওলানা ইসমাইল। তিনি বর্তমানে
সৌদি আরবে মক্কা ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে’ পিএইচ ডি গবেষণায় রত আছেন।

তিনি ১৯৯৮ সালে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল ও ২০০০ সালে ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে কামিল তাফসীর বিভাগে চমৎকার ফলাফল নিয়ে উত্তীর্ণ
হন।

তিনি কক্সবাজারস্থ টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদ্রাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারেস খ্যাত চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন।

তিনি ১৯৯৯–২০০৪ ইং সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুর গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

জনাব আ ফ ম ওয়াহীদুর-রহমান রাজকীয় সৌদি সরকারের যুগান্তকারী পদক্ষেপ পৃথিবীর বিভিন্ন ভাষায় ‘খুতবাতুল আরাফার’ (হজ্বের খুতবা) সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০ সাল থেকে নিযুক্ত হয়েছিলেন। অনুরূপভাবে ২০২১ সালের জন্যও পুনরায় দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তিনি।

আগামী ৯ জিলহজ্ব ঐতিহাসিক
আরফা ময়দান বা হজ্বের মাঠ থেকে সৌদি বাদশার প্রতিনিধি আরবী ভাষায় হজ্বের যে খুতবা দেবেন তা পৃথিবীর বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে। আ ফ ম ওয়াহীদুর রহমানের সেই খুতবার অনুবাদ ও ভাষ্য বাংলায়
সম্প্রচার করা হবে।

এছাড়াও তিনি মক্কায় ইসলামিক সেন্টারের একজন দা-ঈ হিসেবে বাংলা ভাষা ভাষীদের দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জনাব ওয়াহিদুর রহমান এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন।
আ ফ ম ওয়াহিদুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজারস্থ আল কুরআন সোসাইটি।
আল কুরআন সোসাইটির পরিচালক সাংবাদিক শামসুল হক শারেক এক বিবৃতিতে বলেন, পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে কক্সবাজার এর সন্তান মনোনীত হওয়া মানে এটি গোটা কক্সবাজারবাসীর গৌরব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।