মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারের শ্রেষ্ঠ রামু থানা

শেয়ার করুন

প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ কক্সবাজার জেলার আট থানার মধ্যে শ্রেষ্ঠ থানার মাসিক পুরস্কারটি এবার রামু থানা পেয়েছে।

অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তিসহ সার্বিক বিবেচনায় এই মাসিক পুরস্কারটি নিয়মিত দেওয়া হয়। ২০১৮ সালের জুলাই মাসে উপরোক্ত কাজগুলি সম্পাদনে রামু থানা এগিয়ে থাকায় এবারের মাসিক শ্রেষ্ঠ পুরস্কারটি রামু থানায় উঠেছে। এতে পুরো রামু থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা খুশি।

এই সাফল্যে এলাকার সাধারণ জনগণও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।তারা রামু থানার আরো অগ্রগতি কামনা করতেও ভুলেননি।

এর কিছু দিন আগে দেশব্যাপী যখন মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছিল তখন রামু থানাও আলোচনায় চলে এসেছিল। ওই সময়ে রামু থানাও এলাকার বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালায়। অভিযানে অনেক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী আইনের আওতায় আসে এবং বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ একেএম লিয়াকত আলী এবং পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে চলা ওই অভিযানে গ্রেফতার এড়াতে অনেক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী আত্মগোপন করেন।

রামু থানার অফিসার ইনচার্জ একেএম লিয়াকত আলী গত কিছু দিন ধরে ছুটিতে আছেন। সেই থেকে থানা সামলানোর কাজটা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের উপর বর্তায়। তার নিরলস পরিশ্রমের সুফল হল এই পুরস্কার।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এই পুরস্কার পাওয়ায় তাদের দায়িত্ববোধ আরো বেড়ে যাবে। থানার অন্যান্য পুলিশ সদস্যরাও এতে খুব উৎসাহিত হয়েছেন।

শেয়ার করুন