মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারের শফি অস্ত্রসহ গ্রেফতার

শেয়ার করুন

কক্সবাজার শহরতলীর কলেজগেইট চান্দের পাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী মো. শফিকে একটি এলজিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার অপারেশ অফিসার আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ মেডিকেল কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। সন্ত্রাসী শফি ওই এলাকার মৃত মো. শাহ’র পুত্র।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী শফিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়। সে হত্যা, অস্ত্রসহ ছয়টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হক বাদি হয়ে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছেন। তাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন