২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের লেখকদের নিয়ে আয়োজনে বসন্তের উৎসব শুরু রবিবার

 

কক্সবাজারের অধিবাসী লেখকদের বই নিয়ে ১৯ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে তিনব্যাপী বসন্তের বই উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত এ উৎসবে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রি কার্যক্রসের পাশাপাশি চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বসন্তের গান ও নৃত্যু, আবৃত্তি প্রতিযোগিতা, লেখক আড্ডা, কবিতা পাঠ ও লোকগান চলবে তিন দিন। ১৯ ফেব্রুয়ারি রবিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে অনুষ্ঠিতব্য বসন্তের বই উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য কক্সবাজারের কৃতি সন্তান প্রফেসর ড. শিরীণ আকতার। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উৎসবে অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।
তিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসবে কক্সবাজারের সকল কবি লেখক ও সাহিত্যানুরাগীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও বই উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কবি আসিফ নূর। বই উৎসব উদযাপন কমিটির সদস্য কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।