১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারের লেখকদের নিয়ে ৩দিনব্যাপী বসন্তের বই উৎসব আজ শুরু

কক্সবাজারের অধিবাসী লেখকদের বই নিয়ে আজ রবিবার থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে শুরু হচ্ছে তিনব্যাপী বসন্তের বই উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রি কার্যক্রমের পাশাপাশি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বসন্তের গান ও নৃত্য পরিবেশন, আবৃত্তি প্রতিযোগিতা, লেখক আড্ডা, কবিতা পাঠ ও লোকগান চলবে।
উৎসবের আহবায়ক কবি আসিফ নূর জানান- বসন্তের বই উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কক্সবাজারের কৃতি সন্তান প্রফেসর ড. শিরীণ আখতার। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উৎসবে অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।