২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের মহেশখালীতে নতুন বিদ্যুৎ সংযোগ

কক্সবাজারসময় ডেস্কঃ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এ শ্লোগানে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে গ্রামবাসীকে নিয়ে সুইচ টিপে ২ শ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন,পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী ইমদাদুল হক ও কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ লাইন নির্মান করে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য শরিফুল আলম, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল হান্নান, গাজী সেলিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য আহমদ উল্লাহ, জাকের উল্লাহ জাকু, রিদওয়ানুল হক, মাস্টার আবুল কাশেম প্রমুখ।
প্রথমবারের মতো বিদ্যুৎ পেয়ে খুবই খুশি নয়াপাড়া গ্রামের বাসিন্দারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তার ইউনিয়নের একটি অন্ধকার গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।