১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩ | ২৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের বিতর্কিত এনজিও ‘মুক্তি’র কার্যক্রম বন্ধ ঘোষণা

বহুল বির্তকিত এনজিও মুক্তি কক্সবাজারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও ব্যুরো। এখন এনজিও ব্যুারোর নির্দেশ মতো ‘মুক্তি কক্সবাজার’র কার্যক্রম বন্ধ থাকবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য মতে, সম্প্রতি রোহিঙ্গাদের সরবরাহের জন্য তৈরি করা প্রায় ১০ হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করে প্রশাসন। ‘মুক্তি কক্সবাজার’ এনজিও ব্যুরোকে অবগত না করে গোপনে ওইসব অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করছিলো। এতে কোনো খারাপ উদ্দেশ্য ছিলো। তাই ‘মুক্তি কক্সবাজার’র সকল ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তদন্তও চলেছে।

অভিযোগ রয়েছে, বির্তকিত এনজিও মুক্তি কক্সবাজার’র রোহিঙ্গাদের ঘিরে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রয়েছে। এর অংশ হিসেবে তারা রোহিঙ্গাদের বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাতেই গোপনে বিপুল দেশীয় অস্ত্র সররবাহ করছিল। এই ঘটনা ধরা পড়ার পর সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সর্বত্র চলছে সমালোচনা ও প্রতিবাদ। বির্তকিত এনজিও ‘মুক্তি কক্সবাজার’ এরই মধ্যে রোহিঙ্গা ইস্যু ঘিরে গোপনে বাংলাদেশের অনেক ক্ষতি করে ফেলেছে বলে দাবি উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।