১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক জাফর আলমের মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি :

বর্ষিয়ান সাংবাদিক, বিশিষ্ট অনুবাদ সাহিত্যিক, কক্সবাজার সাহিত্য একাডেমি, বাংলা একাডেমিসহ বহু পুরস্কার ও সম্মাননাপ্রাপ্ত বিদগ্ধ গুণিজন, কক্সবাজারের কৃতিসন্তান জাফর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি- মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (২০ জুন) মধ্যরাত সাড়ে ১২টায় ঢাকার মিরপুরস্থ নিজের বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সাংবাদিক জাফর আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

সুত্র মতে, জাফর আলম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

প্রসঙ্গত, তথ্য মন্ত্রণালয়ের সাবেক এই উপ-সচিব আমেরিকা প্রবাসি কক্সবাজারের সিনিয়র আইনজীবী এড. ছালামতুল্লাহর ভাই। তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার স্থায়ী অধিবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।