২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারের প্রথম চিকিৎসক আক্রান্ত হলো টেকনাফ হাসপাতালের

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে রোববার ২৬ এপ্রিল ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজন পজেটিভ পাওয়া গেছে। তিনি টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত একজন মহিলা চিকিৎসক। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগী সহ হাসপাতালে সব জায়গায় রোগী দেখতেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া চিকিৎসা কক্সবাজারে হবে নাকি ঢাকা বা অন্য কোথাও হবে, সেটা তারা কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন। আপাতত তাকে আইসোলেটেড করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম কক্সবাজার জেলায় একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলো। রোববার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৫ জন। তারমধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে একজন।

রোববার স্যাম্পল টেস্টের বাকী ৭০ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।