১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮

শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্ধ

mal
কক্সবাজারের উপকূলীয় পেকুয়ার মগনামা ঘাট থেকে ২০ মালয়েশিয়াগামীসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০মার্চ) ভোর ৫ টার দিকে পেকুয়ার মগনামা পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাহেদ, আল আমীন, রহমত আলী, নায়েব আলী, উমেদ মোল্লা, আল-আমিন মিয়া, জয়নাল, মুন্নাফ ভান্ডারী, আনোয়ার হোসেন, মোন্নাফ, পিরু, মো.কাদু, জাহেদুল গাজী, সিরাজুল মোডল, আবু বক্কর, শ্যামল, তৌছিকুর রহমান, কমরুল ইসলাম ও হাফেজুর রহমান। এদের সবার বাড়ি চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
আটক কয়েক’জন মালয়েশিয়াগামী জানান, দালালেরা তাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে তাদের একটি ফিশিং ট্রলারে তুলে সাগরে পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের ট্রলারটি মগনামা ঘাট পার হতেই কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করে।
কোস্টগার্ড এর কুতুবদিয়া ষ্টেশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের মগনামা পশ্চিককুল এলাকা দিয়ে একটি ফিশিং ট্রলারে করে অবৈধ উপায়ে কিছু লোক মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ২০জনকে যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ট্রলারে থাকা কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, কোস্ট গার্ড মগনামায় টলার সহ ২০জনকে আটক করেছে বলে শুনেছি। তাদেরকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।