২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় হাত পা মুখ বাঁধা গৃহবধূ উদ্ধার

কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকা থেকে হাত–পা ও মুখ বাঁধা এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারপ্রাপ্ত গৃহবধূর নাম হালিমা বেগম (২০)। তিনি শহরতলীর চান্দেরপাড়া এলাকার প্রবাসী মোক্তার আহমদের স্ত্রী। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে একটি সিএনজি টেক্সি কক্সবাজার শহরের দিক থেকে এসে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকায় হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আহত হালিমা মুমূর্ষু অবস্থায় জানায়, তাকে পূর্ব শত্রুতার জের ধরে দুইজন দুর্বৃত্ত অপহরণ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।