২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের চৌফলদন্ডীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

deathকক্সবাজারের চৌফলদন্ডীতে নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইউনিয়নের নতুন মহাল হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ক্ষেত্র শর্মা (৬৫) উক্ত এলাকার মৃত বগন্দ শর্মার পুত্র। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয় সেলুন দোকানদার মিলন শর্মা জানান, নিহত বৃদ্ধ ঘটনার দিন এক মুসলমান যুবক সঙ্গীসহ কালিরছড়া-চৌফলদন্ডী খালের মোহনায় মাছ শিকার করতে যান।

তিনি উক্ত খালের গুল্যাখালী স্লুইচ গেইটের উত্তর পাশের্^ কূমের মধ্যে জাল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান। সঙ্গী যুবক তাকে উদ্ধার করে পরিবারে খবর দেয়। পরে তাকে ভাঙ্গামুরা শ্মশানে দাহ করা হয়।

স্থানীয় মেম্বার ফরিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।