মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারের কোথাও আবরার হত্যাকান্ড ঘটতে দেবোনা : এসপি মাসুদ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের কোন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোথাও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকান্ডের মতো কোন ঘটনা ঘটতে দেওয়া হবেনা। কক্সবাজার জেলা পুলিশ এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রোববার ১৩ অক্টোবর সকালে কক্সবাজার জেলা আইনশৃংখলা কমিটির সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম তাঁর বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, কক্সবাজারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের নামে কোন নির্যাতন করা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোন সামান্যতম অভিযোগও পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ছোটখাটো বিষয় থেকে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম
বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের নামে নির্যাতন বন্ধে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির উক্ত সভায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এডিএম মোহাঃ শাজাহান আলি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আ.জ.ম মঈন উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল সহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন