৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

কক্সবাজারের উন্নয়নের মহাকর্মযজ্ঞ সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে : প্রধান তথ্য কর্মকর্তা

সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেছেন, ‘কক্সবাজারের পর্যটন উন্নয়নে বর্তমান সরকার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে। ইতিসধ্যে বড় বড় মেঘা প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে। এ কারণে কক্সবাজার সাংবাদিকদেরও সংবাদের ক্ষেত্র তৈরী হয়েছে। মুলত: সাংবাদিকরাই সেই ক্ষেত্রকে কাজে লাগিয়ে উন্নয়নের মহাকর্মযজ্ঞ লেখনির মাধ্যমে তুলে ধরতে পারেন। বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরের সীমানা পরিধি এখন অনেক গুন বেড়ে গেছে। সেই বিষয়টিও নানাভাবে তুলে ধরা দরকার। এছাড়াও কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সংকট মোকাবেলায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে’।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক কোষাধক্ষ্য খাইরুজ্জামান কামাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ভয়েস ডট কমের সম্পাদক বিশ^জিত সেন ও প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।