মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় ৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার (২১জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালুখালীতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারী হলো বালুখালী পান বাজার এলাকার মৃত কালুর পুত্র নুরুল আমিন (৩৩)।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিম খানার সামনে প্রধান সড়কে মাদক ক্রয় বিক্রয়ের খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন