৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারের ইসলামাবাদে সৌদিয়া পরিবহন বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে সৌদিয়া পরিবহনের ধাক্কায় সিহাব মনি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৩১ মার্চ বিকাল ৪টার দিকে ইউনিয়নের ওয়াহেদর পাড়া হেফজখানা সংলগ্ন পয়েন্টে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে গাড়ীটি।

ঘটনাস্থলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ও ডুলাহাজারা হাইওয়ে পুলিশের একটি দল অবস্থান করছে। নিহত শিশু সিহাব মনি পাশর্^বর্তী ইউনিয়ন ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকার শামসুল আলমের কন্যা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শিশু সিহাব মনি মায়ের সাথে তার বোনের বাসা থেকে বাড়ী ফেরার উদ্দেশ্যে বের হয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল।

এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতিতে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক বাসটি ইসলামপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, মেয়েটি তার বোনের বাড়ী থেকে বেরানো শেষে নিজ বাড়ীতে ফেরা হলো না।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরেরও প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।