মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে ৬২তম বিসিএস ক্যাডারদের ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

শেয়ার করুন

দেশের ৬২তম বিসিএস ক্যাডারদের ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স কক্সবাজারে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ২১ ডিসেম্বর বুধবার হিলটপ সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন হাইকোট ডিভিশনের মাননীয় বিচারপতি সৈয়দ মো:জিয়াউল করিম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও বিয়াম ফাউন্ডেশনের পরিচালক সেলিম রেজা।

জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজি মো: আবদুর রহমান, (রাজস্ব) মো: আনোয়ারুল নাসের, ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারসহ প্রশিক্ষনাথী বিসিএস ক্যাডাররা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মহোদয় আন্তর্জাতিক বিমানবন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী গ্যাস সঞ্চালন লাইন প্রকল্প, এক্সক্লুসিভ ট্যুরিষ্ট জোনসহ কক্সবাজারে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরেন।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজি আবদুর রহমান উপস্থিত অতিথিদের সামনে জেলার সার্বিক চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

শেয়ার করুন