২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

শাহেদ মিজান:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে র‌্যাব।
সোমবার (৪ জানুয়ারী) রাত পৌনে ১০ টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পিপলিয়া বাজার এলাকার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউপির কালিকুর দোকান এলাকার মোহাম্মদ আবুলের ছেলে সবুজ মিয়া (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ফেন্সিডিলের বড় একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে এমন খবরে বাংলাবাজার তল্লাশীকালে তাদের এসব ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধ পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।।।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।