২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

1427346265001
কক্সবাজারে বাঁকখালী নদীতে অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার রাতে জব্দকৃত এসব কারেন্ট জাল বৃহস্পতিবার দুপুরে পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ জানান, নিয়মিত টহলের সময় রাত ১১টার  দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া পয়েন্টে একটি মাছধরার বোটের গতিবিধি সন্দেহ হয়। এসময় বোটটিকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু বোটটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোটটি বাঁকখালী নদীতে ঢুকে পড়ে। এসময় কোস্টগার্ডকে হামলার চেষ্টা চালায় বোটের মাঝি-মাল্লারা। এসময় আত্মরক্ষার্থে ২ রাউ- ফাঁকা গুলি বর্ষণ করে কোস্টগার্ড এবং বোটটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে খুরুস্কুল ব্রীজের অদূরে বোটটি ফেলে পালিয়ে যায় মাঝি-মাল্লা। বোটে তল্লাশী চালিয়ে বোটসহ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়। দুপুরের দিকে উত্তর নুনিয়াছড়াস্থ কোস্টগার্ড কার্যালয় আঙিনায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় কক্সবাজার মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হামিদুল হক উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।