মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উদ্যাপনের আহবান

শেয়ার করুন


সাংবাদ বিজ্ঞপ্তিঃ কাল ৫ জানুয়ারী সারাদেশের ন্যায় কক্সবাজারেও গণতন্ত্রের বিজয় দিবস উদ্যাপন করার জন্য দলীয় নেতাকর্মীসহ জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। ৩ জানুয়ারী বিকালে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল কর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুজিবুর রহমান আরো বলেন, বিএনপি-জামায়াত জোট রাজনৈতির কর্মসূচীর নামে কোন ধরনের সন্ত্রাস ও নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তার কঠোর জবাব দিবে। বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যার জন্য অনেক নাশকতা ও সন্ত্রাস করেছে, জনগনই তার সমুচিত জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গনতন্ত্র রক্ষা পেয়েছে, কেননা দশম জাতীয় সংসদ নির্বাচনে না হলে অশুভ শক্তি ক্ষমতায় আসত। তিনি বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে দেশের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা দিয়েছে তিনি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গনতন্ত্র রক্ষা করেছেন। অথচ, বিএনপি-জামায়াত জোট গনতন্ত্রের ভয়ে নির্বাচনে অংশ নেয়নি, ভোট কেন্দ্রে জালাও পোড়াও করে গনতন্ত্র হত্যা করার চেষ্টা করেছে। গনতন্ত্র রক্ষা পেয়েছে বলেই দেশের উন্নয়নের ধারাবাহিতা রক্ষা পেয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাজী এনামুল হক, ডাঃ পরিমল দাশ, সাইফুল ইসলাম চৌধুরী, সেলিম নেওয়াজ, রফিক মাহামুদ, নুরুল আলম পেটান, হাসান মেহেদী রহমান, রিদুয়ান আলী, ইউসুফ বাবুল, শাহেনা আকতার পাখি, মিজানুর রহমান, শুভ দত্ত বড়ুয়া, নুরুল ইসলাম দানু, এ বি ছিদ্দিক খোকন, সাবুউদ্দিন, গিয়াস উদ্দিন, জিয়া উল্লাহ চৌধুরী, দুলাল দাশ, মেজবাহ উদ্দিন কবির, নুর মোহাম্মদ, জহিনরুল কাদের ভুট্টো, মিন্টু দাশ, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, জাফর আলম, দেলোয়ার হোসেন জান্নু, তাজ উদ্দিন, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম রুবেল, আহমদ উল্লাহ, আজিমুল হক আজিম, আবদুল মজিদ সুমন, কামাল উদ্দিন, আমির উদ্দিন, সালাম মেম্বারসহ প্রমুখ।

শেয়ার করুন