৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ

 

 

কক্সবাজারে ৩০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ২৬ ফেব্রুয়ারী (রবিবার) রাত ৮ টায় পৌরসভার কানাইয়া বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়।
নবাগত জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম জানান, কানাইয়া বাজারে পিরানহা মাছ বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় এসময় ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ অনুযায়ী এসব মাছ জব্দ করার পর পুড়িয়ে নষ্ট করে মাটিচাপা দেয়া হয়।
উল্লেখ্য, মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা -১৯৮৫ অনুযায়ী বাংলাদেশে পিরানহা মাছ আমদানী, বহন, প্রজনন, চাষ ও বিক্রয় নিষিদ্ধ। এ আইন অমান্যকারীকে ১-২ বছর জেল/পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।