১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে ৩ মানবপাচারকারী গ্রেফতার

 Atok_1

  মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের সদর ও চকরিয়া থেকে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার পৃথক অভিযান চালিয়ে ডিবি ও সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের হাসিনা পাহাড় নামক এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন ওরফে ঝালাই আমিন (৫০), পোকখালী ইউনিয়নের মধ্য পোকখালী এলাকার রমজান আলীর ছেলে রুবেল হোসেন (৩০) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম ডুমুরখালী এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২)।

 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বোরবার বিকাল ৩টার দিকে নিজ বাড়ির সামনে থেকে চিহ্নিত মানবপাচারকারী মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে।

 

কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা (আইসি) এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, রোববার সকালে ও দুপুর আড়াইটার দিকে পৃথক অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। রুবেল হোসেন মানবপাচার মামলার এজাহারভূক্ত আসামি এবং নুরুল আমিনের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার ব্যাপারে অভিযোগ রয়েছে।

 

পুলিশের এ দুই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।