৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে ৩ মাদক বিক্রেতা আটক করেছে ডিএনসি, বিভিন্ন মেয়াদে সাজা

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারে অভিযান চালিয়ে ৩ জন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার জেলা কার্যালয়।

রোববার ২৪ জানুয়ারী রামু উপজেলার উত্তর খুনিয়াপালং-এ অভিযান চালানো হয়। ডিএনসি কক্সবাজার জেলা কার্যালায় এ তথ্য নিশ্চিত করেছে।

সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতারা হলো, (১) রামু উপজেলার উত্তর খুনিয়াপালং স্কুল পাহাড়ের মোশারফ আলী’র পুত্র মোঃ হাসানুল্লাহ (৩৫)। তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। (২) রামু উপজেলার উত্তর খুনিয়াপালং স্কুল পাহাড়ের জাগির হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৪)। তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। (৩) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি সমিতি বাজার এলাকার মোঃ আবদুল মালেকের পুত্র মোঃ ইউসুফ আলী (৩২)। তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।