৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে কক্সবাজার এসেছেন কয়েক লাখ পর্যটক। টানা চারদিনের ছুটিতে পর্যটনের এই নগরে অনেক পর্যটক ফ্যামিলি ট্যুর, অনেকে গ্রুপভিত্তিক, অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান রিজার্ভ বাস নিয়ে ভ্রমণে এসেছেন। তারা বাস নিয়ে ভোগান্তিতে পড়ছেন। এই বিড়ম্বনা থেকে পর্যটকদের রক্ষা করতে জেলা পুলিশ দিচ্ছে অনলাইন বাস টার্মিনাল সেবা। অনলাইনে তথ্যছক পূরণ করে গত তিনদিনে ৭১টি আবেদনের মাধ্যমে ৯০টি বাস শহরে প্রবেশের অনুমতি পেয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, কক্সবাজারে পর্যটন এলাকার নিরাপত্তা ও যানজট নিরসনের স্বার্থে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে বাস প্রবেশের বিধিনিষেধ থাকায় ট্যুরিস্ট বাসগুলো নানা বিড়ম্বনার শিকার হতো। এতে পর্যটকরা ভোগান্তির শিকার হতেন। কক্সবাজারে আগত পর্যটকদের ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার তাগিদ থেকে কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের নেয়া উদ্যোগ ‘অনলাইন বাস টার্মিনালে’ রয়েছে অনলাইন আবেদন করার পর্যটনবান্ধব ফিচার। পর্যটকরা অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটে (www.obtcoxsbazar.com) সুনির্দিষ্ট তথ্যছক পূরণ করে আবেদনের মাধ্যমে ট্রাফিক বিভাগের অনুমতি সাপেক্ষে হোটেল পর্যন্ত বাস নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ওয়েবসাইটে অনুমোদিত আবেদন গুলোর স্ট্যাটাসসহ বাসের রেজিস্ট্রেশন নাম্বার, বাস প্রবেশের সময় ও পার্কিংয়ের নাম প্রদর্শিত হয়।

তিনি জানান, ১১ থেকে ১৩ অক্টোবর অর্থাৎ শুক্র থেকে রোববার ৩ দিনে অনলাইনে ৭৫টি আবেদন গ্রহণ করা হয়। ত্রুটিপূর্ণ আবেদনের জন্য ৪টি আবেদন অনুমোদন করা হয়নি। অবশিষ্ট ৭১টি আবেদনে মোট ৯০টি ট্যুরিস্ট বাস প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা মনে করেন, রিজার্ভ ট্যুরিস্ট বাস প্রবেশের অনলাইনে অনুমতি প্রদানের মাধ্যমে জেলা পুলিশের পর্যটনবান্ধব এই সেবা পর্যটন নগরীর গুনগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।