২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজারে ১৬৩৬টি পিপিই বিতরণ, মজুদ আছে ৩৩২০টি

 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদেরকে এ পর্যন্ত ১৬৩৬ টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। তারমধ্যে জেলার সরকারি হাসপাতাল গুলোতে ১২৮৬ টি পিপিই এবং বেসরকারি হাসপাতাল গুলোতে ৩৫০ টি পিপিই বিতরণ করা হয়।

করোনা ভাইরাস (COVID-19) সংক্রামণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম বিষয়ক বুধবার ৮ এপ্রিল দেওয়া এক প্রেস রিলিজে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত উক্ত প্রেস রিলিজে আরো বলা হয়, আরো ৩৩২০ টি পিপিই মজুদ রয়েছে। তারমধ্যে সরকারি হাসপাতাল গুলোর জন্য ২৫২০ টি পিপিই এবং বেসরকারি হাসপাতাল গুলোর জন্য ৮০০ পিপিই মজুদ আছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।