২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ১৫৯ টেস্টে ৩৭ জনের করোনা পজিটিভ

কক্সবাজারসময় ডেস্কঃ

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (৬ জুলাই) ১৫৯ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ৩৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, নেগেটিভ এসেছে ১২২ জনের। ৩৭ জন শনাক্তদের মধ্যে কক্সবাজারের আদিবাসী ২৮ জন, পার্বত্য বান্দরবানের ৮ জন ও রোহিঙ্গা একজন।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ১০ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ৪ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৮ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১ জন রয়েছেন। ১ জন ফলোআপ রোগী রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।