১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে ১৩৬ রানে অলআউট বাংলাদেশ

ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে দু’দল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রুমানা আহমেদ

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশের নারীরা। স্বাগতিকদের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ সর্বোচ্চ ২৮ রান করেন। শারমিন সুলতানা ও নিগার সুলতানা ২১ রান করে করেন। এছাড়া ১৭ রান করেন শারমিন আক্তার।

দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান্নে ক্যাপ, ভন নাইকার্ক এবং সুনে লাস ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিস্টেন,লেট সোয়ালো এবং অ্যাবেঙ্গ খাকা।

জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত দক্ষিণ আফ্রিকার মেয়েদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৭ উইকেট ৭৪ রান।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। এরপর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৭ রানে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। আজ জিতলে ব্যবধান কমাতে পারবে বাংলাদেশ। আর হারলে ৩-০ ব্যবধানের সিরিজ নিজেদের করে নিবে সফরকারী প্রোটিয়া মেয়েরা।
প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হারলেও দ্বিতীয়টিতে কিছুটা প্রতিরোধ গড়ায় ব্যবধান কমিয়ে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাট করতে ২২৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও রুমানা আহমেদের রেকর্ড জুটিতে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত ২০৬ রানে থামায় ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের।আজ ধীরগতির ব্যাটিং বৃত্ত থেকে এই ম্যাচে বের হয়ে আসতে পারে কিনা বাংলাদেশ সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।