৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ছাত্রলীগ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য হাতকে জীবাণুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশে নিজেদের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার বিকেল থেকেই কক্সবাজারে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজে নামে ছাত্রলীগ। তারা ১ম ধাপে তিনশ’ বোতল স্যানিটাইজার তৈরি করেছে। জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে নেতৃবৃন্দ হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে কাজ করে।

মইন উদ্দীন বলেন, ফার্মাসির কয়েকজন শিক্ষার্থীদের সহযোগিতায় তিনি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেন। নিজেদের তৈরিকৃত এসব স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলেন জানান।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।