১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

একইদিন জুমার আগে ওই এলাকায় এসএম সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়।

এসময়  সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি ছোটবেলা থেকে মানুষের পাশে আছি। মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারের গৌরব আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছি। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সংবধর্না ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে একারাম ও ছাত্রলীগেন জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।