১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে স্বাশিপের সমাবেশে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবী অধ্যক্ষ সাজু’র

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে দেশের সকল শিক্ষককে মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। আজ ১৫ ডিসেম্বর সকালে কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে সংগঠনের কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। স্বাশিপ কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ড. আবুল আলা মোঃ হোসাম উদ্দিন, অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন, মোঃ জামাল সাত্তার, উপাধ্যক্ষ মোহাম্মদ জাফর ছাদেক ও অধ্যক্ষ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক নুরুল আবছার। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, গোপাল কৃষ্ণ দাশ, মাওলানা আবদুল আওয়াল, মাষ্টার নুরুল ইসলাম, ড. নুরুল আবছার, মাওলানা অধ্যক্ষ আবুল কালাম মুরাদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ১৭ জন বেসরকারী শিক্ষক কর্মচারীর মধ্যে ২৭ লক্ষ টাকার কল্যাণ সুবিধা চেক হস্তান্তর করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।