১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে সোমবার ১৮৭ টেস্টের মধ্যে কুতুবদিয়া সহ ১৩ জনের রিপোর্ট পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ১১মে ১৮৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৭৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১১ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ এবং চকরিয়া উপজেলায় ৫ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন এবং বান্দরবান জেলায় ২ জন। এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার ১১মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০২ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩০ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ১৬ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, রামু উপজেলায় ৪ জন এবং কুতুবদিয়া উপজেলায় ১ জন। কুতুবদিয়া উপজেলায় আজ সোমবার ১১মে প্রথম ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।