মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নেতৃবৃন্দের সাথে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর

কক্সবাজারে সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং কেন্দ্রীয় আ’লীগ

শেয়ার করুন

কক্সবাজারে সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং কেন্দ্রীয় ও জেলা আ.লীগ নেতৃবৃন্দের সাথে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী পুর্নবাসন বিষয়ে অবস্থানরত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল মঙ্গলবার সকালে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।
গত ৩০ সেপ্টেম্বর শরনার্থী ক্যাম্প পরির্দশন শেষে ঢাকায় ফেরার পথে কক্সবাজারে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু’র সাথে সাক্ষাত করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। গতকাল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সাথে সাক্ষাতকালে এসময় ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শেখর, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন