২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছাত্রলীগের শিক্ষা উপকরণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ।

৭জানুয়ারী মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বিমান বন্দর এলাকায় ছাত্রলীগের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই-খাতা, কলম-পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন এই উদ্যোগ নেন।

এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৪জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১৯৪৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা হয় সংগঠনটি। প্রতিবছর ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।