মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজারে সাংস্কৃতিক জোটের বর্ষ বিদায়ের অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

বাংলা বিদায়ী বর্ষ ১৪২৩ কে গান আর নৃত্যের মাধ্যমে বিদায় জানাল কক্সবাজারবাসী। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ এই শ্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের ব্যবস্থাপনায় বর্ষ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, উদীচী কক্সবাজার জেলার সভাপতি কল্যাণ পাল, সহকারী কমিশনার সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। বর্ষ বিদায় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন জাগো বাংলাদেশ, উদীচী সংগীত নিকেতন, কক্সবাজার শিল্পীগোষ্ঠী, হলি চাইল্ড কালচারাল একাডেমীর শিল্পীরা। আজ সকাল ৬টায় যন্ত্র সংগীতের মাধ্যমে নতুন বর্ষকে আহ্বান করা হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। আবাহনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, উদীচী, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সৈকত খেলাঘর আসর, বেলাভূমি খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর ও সৃজন সংগীত ভুবন। বর্ষবরণ অনুষ্ঠানের সকল আয়োজনে কক্সবাজারের সর্বস্থরের জনগনকে অংগ্রহনের আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন এবং সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

শেয়ার করুন