১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুই সন্ত্রাসীর সাজা

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত ২ আসামীকে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে ওই দুই আসামীর সাজার রায় ঘোষনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ইসলামাবাদ এলাকার মৃত কবির আহমদের ছেলে ছৈয়দ করিম ও টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার আলী চাঁনের ছেলে জসিম উদ্দিন।
সরকার পক্ষের আইনজীবী এপিপি মোস্তাইদুজ্জামান ওয়াকার জানান, দ্রুত বিচার আদালতে মামলার আসামী ছৈয়দ করিমের দেড় বছর এবং আসামী জসিম উদ্দিনের এক বছরের কারাদন্ডের রায় দেয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালের ২৯ অক্টোবর কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ইসলামাবাদ এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার বার্তা প্রধান রাশেদুল মজিদ ও স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেনের উপর হামলা চালায় সন্ত্রাসী ছৈয়দ করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ৩০ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বার্তা প্রধান রাশেদুল মজিদ। ওই মামলায় আদালত গতকাল রায় ঘোষনা করেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।