মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ

শেয়ার করুন

বিএফইউজে’র কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কক্সবাজারেও সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্প্রতি দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে পৌর মেয়র কর্তৃক গুলি করে হত্যা, সাগর-রুনির বিচারে দীর্ঘ সূত্রিতা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচী ঘোষনা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এদিকে আজকের কর্মসূচীতে সকল সংবাদকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

শেয়ার করুন