১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত : আহত -২

কক্সবাজারসড়ক দুর্ঘটনা পুলিশ লাইনের সামনে গ্রীণ লাইন বাসের চাপায় আশিকা বেগম (১০) নামের ১ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে , আহত হয়েছে ২জন । ১ জনের অবস্থা আশংকাজনক ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে । গ্রীণ লাইন বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-২৬১৭ ।

প্রত্যক্ষদর্শী জানান , মাদ্রাসা থেকে পড়ে ৩ ছাত্রী বাড়ি ফিরছিল । এসময় ঢাকা থেকে আসা গ্রীণ লাইনের একটি বাস তাদের চাপা দেয় । এতে ঘটনাস্থলে আশিকার মৃত্যু হয় । আশিকা পুলিশ লাইন এলাকার দিনমজুর রশিদ আহমদের মেয়ে । আহত রুমি(৯) ও উর্মি (৫) বোন । তারা এলাকার শমসু বাবুর্চির মেয়ে । আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাতক গ্রীণ লাইনের ড্রাইভার পলাতক বলে জানা গেছে । গাড়িটি পুলিশের হেফাজতে আছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।