১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা মঙ্গলবার শেষ হয়েছে।
মেলার সমাপনী উপলক্ষে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলা প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহাম্মদ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। পুরস্কার বিতরণীর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন।
এবারের মেলায় নাগরিক সেবার জন্য ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স এবং ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী কর্মকর্তা’ নির্বাচিত হন কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন। এছাড়াও মেলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯ ক্যাটাগরিতে ৪২টি পুরস্কার প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।