১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে শুক্রবার ৯০ টেস্টের মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ৮মে ৯০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ৮৬ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। চারজনের সবাই কক্সবাজার সদর উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ৮মে পজেটিভ রিপোর্ট পাওয়া ৪ জন করোনা রোগী সহ কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭৪ জন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২৩৫৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৮১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২২৭৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৮১ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭৭ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা, একজন লোহাগাড়ার বাসিন্দা ও একজন লামার বাসিন্দা।

গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।