মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে শিশু দিবসে ৩০০ ক্ষুদে শিক্ষার্থীকে উপহার দিলো রুপালী ব্যাংক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন তথা শিশু দিবস উপলক্ষে ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী পেল রুপালী ব্যাংক লিঃ,রূপালী সদন কর্পোরেট শাখা,কক্সবাজার এর উপহার। কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে এ উপহার বিতরণ করেছেন ব্যাংকের কর্মকর্তারা। ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রীকে বিনা খরচে স্কুল ব্যাংকিং হিসাব ( স্টুডেন্ট একাউন্ট) খুলে দেয়া হয় পাশাপাশি ৩শতাধিক শিক্ষার্থীকে পেন্সিল বক্স, ও টি শার্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। রূপালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়ের নির্দেশনা অনুযায়ি এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে পিটিআই কক্সবাজার এর সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট ম. ফজলুল হক, রূপালী ব্যাংক লিঃ,জোনাল অফিস কক্সবাজার এর জোনাল ম্যানেজার জি.এম মহিউদ্দীন দস্তগীর, রূপালী সদন কর্পোরেট শাখার ব্যবস্থাপক এ.এইচ.এম আতাউর রহমান, পিটিআই এর সহ সুপার শামসুল আহসানসহ সকল শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন