১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে রোববার ১২৫ টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ১০মে ১২৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ১০ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ এবং চকরিয়া উপজেলায় ১ জন।এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ১০মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯১ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ২৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, পেকুয়া উপজেলায় ১৪ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।