১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজারে মেরিন ড্রাইভকে সংযুক্ত করে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা

কক্সবাজার সময় ডেস্ক: সৌন্দর্য অক্ষুণ্ন রাখা ও পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে সমুদ্রের তীর ঘেঁষে কক্সবাজার-টেকনাফ-সাবরাং মেরিন ড্রাইভকে সংযুক্ত করে সংযোগ সড়ক নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আদেশ জারি করা হয়েছে।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত জুড়ে থাকা ৮০ কিলোমিটার রাস্তাটিও দীর্ঘতম মেরিন ড্রাইভ। নির্মাণ শেষ হওয়ার পর গত ৬ মে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৩ সালে। মেরিন ড্রাইভ নির্মাণের দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।

মেরিন ড্রাইভ সড়কের একদিকে বঙ্গোপসাগরের অথৈ জলরাশির অবারিত বিস্তার অপর পাশে সবুজ পাহাড়ের হাতছানি যে কাউকে মুগ্ধ করবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব সুলতানা ইয়াসমীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মেরিন ড্রাইভকে সংযুক্ত করে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা যাবে না। গত ৬ মে’র আগে কোনো সংযোগ সড়ক নির্মিত হয়ে থাকলে মেরিন ড্রাইভ থেকে ১০ মিটার দূরে নির্মিত সংযোগ সড়কের উপর ‘পিলার বেরিয়ার’ স্থাপন করে সংযোগ সড়ক থেকে মেরিন ড্রাইভে সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ রাখতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।