মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে মানবিক উদ্যোগের নাম ‘হামীম- মফিজ ফাউন্ডেশন’

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান ‘হামীম-মফিজ ফাউন্ডেশন’ নানা মানবিক কাজ করে যাচ্ছেন। তাদের মানবিক কাজগুলো ইতোমধ্যে পর্যটন শহরবাসীর দৃষ্টি আকর্ষিত হয়েছে।
রমজানের শুরু থেকে রোজাদারদের ইফতারী সামগ্রী  ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহ দেয়া হচ্ছে। মাদ্রাসা, এতিমখানা, মসজিদে এবং
অসহায়,পথশিশু, ভিক্ষুক ও দুস্থদের মাঝে নিয়মিত নানান খাবার সামগ্রী বিতরণ করার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে।
পুরো রমজান একমাস ১০ হাজার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী প্রথম রমজান থেকে শুরু করা হয়। প্রতিদিন মানুষের বাড়ী বাড়ী ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন হামীম-মফিজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টীম।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হামীম- মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রমজানের শুরুতে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল। রমজানের শুরুতেই কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় দুস্থ গরিব মানুষ গুলোর ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় নানা প্রকার খাদ্য সামগ্রী। এরপর প্রতিদিন ইফতার, তৈরি করা খাবার সরবরাহ করা হয় রোজাদারদের মাঝে।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, আমার বাবা ও ছেলের নামে করা ফাউন্ডেশনের পক্ষ থেকে পথশিশু ও গরীব মেধাবী শিক্ষার্থীদের সারাবছর সহযোগিতা দিয়ে আসছি। আমরা চেষ্টা করি গরীব অসহায় মানুষগুলোকে নানাভাবে সহযোগিতা করার জন্য।
ঈদের পূর্বে কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় গরীব দুস্থ পরিবার গুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন আরও বলেন, এসব মানবিক কাজগুলো করতে গিয়ে আমরা প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আগামীতে এ ফাউন্ডেশন থেকে গরীব শিক্ষাথীদের জন্য বৃত্তি চালু করার পরিকল্পনা রয়েছে। হামীম মফিজ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগগুলো ইতোমধ্যেই শহরের মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

শেয়ার করুন