২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে মানবপাচারকারী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কক্সবাজার শহর ও শহরতলীতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। মানব পাচারকারী, ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে চলা এ অভিযানের ফলে অনেকটা স্বস্তির নি:শ্বাস পড়েছে এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। গত এক সপ্তাহে চিহিৃত একাধিক পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে সদর মডেল থানা পুলিশের অভিযানে। বিশেষ করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম ও অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সপ্তাহ খানেক ধরে চলা সাঁড়াশি অভিযানের কারণে গা ঢাকা দিয়েছে অনেক সন্ত্রাসী। সপ্তাহ খানেক ধরে চলা অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী ও একাধিক নাশকতা মামলার আসামী আব্দুল আজিজ, পেশাদার ছিনতাইকারী শহরতলীর পাওয়ার হাউসের সোহেল রানা, শহরের বৈদ্যঘোনার মোহাম্মদ রানাকে। এ সময় সোহেলের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজিও উদ্ধার করা হয়। অন্যদিকে মঙ্গলবার পর্যটন স্পট দরিয়ানগর থেকে পাচারের সময় মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী ও উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে ৪ জন মালয়েশিয়াগামী যাত্রী ও ২ জন দালালকে আটক করে। আটককৃত দালালেরা হলো- শহরের কলাতলী ঝরঝরি পাড়ার গোলাম আকবরের পুত্র মঞ্জুর আলম (৩০) ও বান্দরবান নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ির জারাইলছড়ির মৃত আসব উদ্দিনের পুত্র হাবিবুল্লাহ প্রকাশ জিয়াউর রহমান। এছাড়া একই দিন সদরের ইসলামপুর পশ্চিম ভিলেজার পাড়া থেকে ৫ কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করে তদন্ত কেন্দ্রের পুলিশ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম বলেন-সন্ত্রাস, মাদক ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মানব পাচারকারীদের আটকের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যটন শহর হিসেবে কক্সবাজারকে শান্ত রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।