মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে মাদকসহ আটক ৪ ব্যাক্তিকে সাজা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার শহরের টার্মিনাল, খুরুশকুল ও শহরের বড়বাজার এলাকার চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযানটি চালায়। অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলো- খুরুশকুলের ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল আজমের ছেলে মোবাশ্বের আলম (৫২), কুলিয়াপাড়ার মৃত আবুল হোছনের ছেলে মো. সাদ্দাম (২০), কাউয়ার পাড়ার মৃত শামসুল আলমের ছেলে শহিদুল্লাহ (৩৮) এবং বাসটার্মিনাল পশ্চিম লারপাড়ার মৃত নুর হোছনের ছেলে মো. জসীম (২৮)। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবাও উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ বলেন, শহর এবং আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের বিকিকিনি বসে এমন অভিযোগ দীর্ঘদিনের। সেসব চিহ্নিত এলাকার কয়েকটি নির্ধারণ করে শুক্রবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় আটক প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্টিফিকের অফিসার মো. সাইফুল ইসলাম (জয়)।
পরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানকালে জেলা প্রশাসনের পেশকার মো. জসীমসহ পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন