১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজারে মাদক ও অস্ত্র মামলায় সাজা

কক্সবাজার পৃথক মাদক ও অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও অপরজনের ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত।  বৃহস্পতিবার (২২ জুন) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক মোশাররফ হোসাইন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নং ওয়ার্ড তুমব্রু ঘোনাপাড়া এলাকার সৈয়দ হোসেন এর ছেলে আব্দুল কাদের এবং উখিয়ার দরগাবিল এলাকার জাশেম আলীর ছেলে) নুর আহাম্মদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি)  এডভোকেট শওকত বেলাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২১ সালে উখিয়ার কুতুপালং বাজার এলাকা থেকে জনৈক আব্দুল কাদেরকে ২৯৫৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য শেষে বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০০০০ টাকা অর্থদন্ড, অনাদয়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ২০০৪ সালে উখিয়ার পূর্ব দরগার বিল এলাকায় জনৈক নুর আহমদের বসত ঘরে অভিযান চালিয়ে একটি লম্বা বন্ধুক ও দুইটি কার্তুজ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ নুর আহমদকে ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। মামলায় অভিযুক্ত অপর দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।