মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে মঙ্গলবার ১৭৬ টেস্টে ১৪ জনের রিপোর্ট পজেটিভ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১২মে ১৭৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৬২ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৯ জন এবং চট্টগ্রাম জেলায় ৫জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ১২ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৪ জন করোনা রোগীর মধ্যে পেকুয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় ১ জন, লোহাগাড়া উপজেলায় ৪ জন এবং সাতকানিয়া উপজেলায় ১জন। এনিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার ১২মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১১১ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী সনাক্ত করা হয়নি।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন